Home বিনোদন এবার কলকাতার যশের সঙ্গে নতুন মিশনে নুসরাত ফারিয়া

এবার কলকাতার যশের সঙ্গে নতুন মিশনে নুসরাত ফারিয়া

0
247
নুসরাত ফারিয়া

ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গান গেয়েও বাজিমাত করেছেন দুই বাংলার চলচ্চিত্রের প্রিয়মুখ নুসরাত ফারিয়া।

এবার কলকাতার নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ছবির নাম ‘রকস্টার’। এ ছবিতে ফারিয়া নায়ক হিসেবে পাচ্ছেন যশ দাশগুপ্তকে।

এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। আজ ১৭ ফেব্রয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে ৩ মার্চ পর্যন্ত। ভারতের বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন। শুটিংয়ের বিষয়টি ফারিয়া নিজেই নিশ্চিত করেছেন।

সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। শোনা যাচ্ছে, ‘রকস্টার’ মূলত ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here