প্রিয় মান্না ভাইকে ভীষণ মিস করি: শাকিব খান

ঢালিউড সুপারস্টার মান্না। যিনি তার বাস্তুবধর্মী অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন। প্রিয় এই নায়ক চলে যাওয়ার ১৪ বছর পূর্ণ হল আজ (১৭ ফেব্রুয়ারি)।

২০০৮ সালের এ দিনে তিনি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মান্নার মৃত্যুবার্ষীকিতে তাকে স্মরণ করেছেন লাখ লাখ ভক্ত ও তার সহকর্মীরা। এই দিনে মান্নাকে স্মরণ করছেন বর্তমান সময়ের বাংলা সিনেমার কিং শাকিব খান।

বৃহস্পতিবার মান্নার প্রয়াণ দিবসে তার সাথে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন শাকিব খান।

যেখানে স্মৃতিকাতর হয়ে শাকিব খান লেখেন, আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে। আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।

মান্নার বিষয়ে শাকিব লেখেন, চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।

যোগ ঢালিউড ভাইজান লেখেন, অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনও হাল ছাড়েননি মান্না ভাই। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *