Home বিনোদন হানিমুনে স্বামীর সঙ্গে রোমান্সে মজেছেন নায়িকা মিম

হানিমুনে স্বামীর সঙ্গে রোমান্সে মজেছেন নায়িকা মিম

0
175

মিম-সনি দম্পতির ঘনিষ্ঠতার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল করোনা। এর দাপটে পিছিয়ে গিয়েছিল দম্পতির হানিমুন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে আরও অনেক আগেই মালদ্বীপে যাওয়ার কথা ছিল তাদের।

সুযোগ পেতেই নীল পানিতে অবগাহনে গিয়েছেন নবদম্পতি। সম্প্রতি সেখানে পৌঁছেই সুইমিং পুলে আবক্ষ ডুবে খাবার খাওয়ার ছবি দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বুধবার মিমের ফেসবুক স্টোরিতে এমন কিছু ছবি দেখা গেছে। ভ্যালেন্টাইন কেক থেকে শুরু করে, হানিমুন বিছানা, সমুদ্র ও গোধূলি লগ্নে একে অপরকে জড়িয়ে ধরে তোলা ছবির ক্যাপশনে ‘ভালোবাসা’ চিহ্ন এঁকেছেন এ অভিনেত্রী।

বিয়ের পর যখন মিম-সনি মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছিলেন, তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, অনেক দেশেই ঘুরতে গেছেন তিনি, সুন্দর দেশ মালদ্বীপে যাওয়া হয়নি। তাই হানিমুনের জন্য মালদ্বীপকেই বেছে নিয়েছেন তারা।

চলতি বছরের শুরুতে জমকালো আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন তারা। বিয়ের পরপরই মধুচন্দ্রিমার পরিকল্পনার মধ্যে স্বামীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তা বাতিল করেছিলেন মিম।

গত বছরের নভেম্বরে সনি পোদ্দারের সঙ্গে আংটিবদল করেছেন মিম। মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল; দুই পরিবারের সম্মতিতে সেই সম্পর্ক নতুন রূপলাভ করেছে।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here