Home বিনোদন প্রথম প্রেমে পড়ার মতো অনুভূতি হচ্ছে: সিয়াম

প্রথম প্রেমে পড়ার মতো অনুভূতি হচ্ছে: সিয়াম

0
349

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি বিজয়ী হয়েছেন।

প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর পাওয়ায় নিজের অনুভূতি জানাতে গিয়ে সিয়াম বলেন, ‘মাত্রই খবরটা পেলাম। প্রথম প্রেমে পড়ার মতো ভালোলাগা কাজ করছে। আমার পরিবারের প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানাই। তারাও এই পুরস্কারের অংশীদার।’

তিনি বলেন, ‘আমি শুধু বাবা-মাকে জানানোর অপেক্ষায় আছি। এই অনুভূতি আসলে এক্সপ্রেস করা কঠিন। কারণ ক্যারিয়ারের এতো অল্প সময়ে দর্শক যে ভালোবাসা দেখিয়েছেন, সেটা বলে বোঝানোর মতোন না।’

সিয়াম বলেন, ‘নিজের দেশে কাজ করে সর্বোচ্চ স্বীকৃতি পাওয়াটা তো স্বপ্নের মতোন ব্যাপার। সবাইকে ধন্যবাদ। সবার ভালোবাসাতেই এতো দ্রুত স্বীকৃতিটা অর্জন করতে পেরেছি। সেই ভালোবাসার মানুষ এবং জুরি বোর্ডকে ধন্যবাদ। এই পুরস্কারটা পরিবারকে উৎসর্গ করছি। আব্বু, আম্মু আমার স্ত্রী অবন্তী, শ্বশুর, শাশুড়ি সবাইকে।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত প্রথম সিনেমা। এতে সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন পরীমণি। ২০২০ সালের ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here