Home বিনোদন তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য ধন্যবাদ: রাজ

তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য ধন্যবাদ: রাজ

0
296

বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবস পেয়েছেন ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। দিনটি কীভাবে কাটল তাদের? একে অপরকে কী জানালেন?

সোমবার রাতে আকাশ-বাতাস কাঁপিয়ে পরীমনিকে ভালোবাসার কথা জানিয়েছেন রাজ। পরীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা ও শোনা গেল ঘটনাটি।

ভিডিওতে দেখা ও শোনা যাচ্ছে, পরী রাজের কাছে কিছু একটা জানতে চেয়েছে, তার উত্তরে রাজ বলছে, ‘তুমি (পরী) না বললা সাত ঘণ্টা ধরে আমি তোমাকে রিপ্লাই দেই না।’

পরী সম্মতি দেন। এরপর রিপ্লাই দেয়ার কথা উল্লেখ করে রাজ ভালোবাসাময় সেই বাক্যটি উচ্চারণ করেন। তার শব্দ প্রতিধ্বনিত হয় নীরব রাতের নিস্তব্ধ প্রকৃতিতে। রাজের এমন কাণ্ডে হাসতে হাসতে পরী বলেন, ‘পাগলা’!

এখানেই শেষ নয়, কথাটি বলে উঁচু স্থান থেকে নেমে আসেন রাজ। এরপর উপর্যুপরি চুমু ছুঁড়ে দেন প্রিয়তমা স্ত্রীর দিকে।

ভিডিও ছাড়াও রাজ ও পরী তাদের ফেসবুকে মঙ্গলবার ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ভালোবাসার কথা।

শরিফুল রাজ ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভাগ্যবান যে তোমাকে আমার চিরজীবনের বন্ধু, প্রিয়তমা ও সহযাত্রী হিসেবে পেয়েছি। সবসময় আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা, হাসানোর জন্য এবং একজন ভালো মানুষ হওয়ার চ্যালেঞ্জ দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

অন্যেদিকে পরী লিখেছেন, ‘আমি বিশ্বাস করি জীবনকে ভালবাসা, অল্প সময়ের জন্য জীবনকে উপভোগ করা এবং অনুশোচনা ছাড়াই বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবন খুবই অনিশ্চিত।’

‘রাজ-পরী’র মিষ্টি এই ভালোবাসার গল্প খুব বেশিদিনের না। মাত্র সাতদিনের পরিচয়ে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করে ফেলেন পরীমণি ও রাজ। এরপর অবশ্য এ বছরের ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইতোপূর্বে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন এ দম্পতি। মূলত গত ১০ জানুয়ারি পরীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমেই সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here