Home আলোচিত সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ভারতে উড়াল দিচ্ছেন পাপন!

সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ভারতে উড়াল দিচ্ছেন পাপন!

0
313

আরও এক সপ্তাহ আগে আমন্ত্রণটি এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে।

বিসিবির প্রধান নির্বাহী অফিসার নিজামউদ্দিন চৌধুরী সুজন জাগো নিউজ জানিয়েছেন এ তথ্য। তিনি জানান, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিই বিসিবি সভাপতিকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণ এসেছে এক সপ্তাহ আগে।

বিসিবি সিইও আরও জানিয়েছেন, বিসিসিআই সভাপতির আমন্ত্রণ রক্ষা করতে ভারত সফরে যেতে পারেন বিসিবি সভাপতি। তার ভারত যাওয়ার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি। সফরে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ, বাংলাদেশকে ভারতের আমন্ত্রণ জানানো- এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই বোর্ড সভাপতির মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here