ভালোবাসা দিবসে সুখবর দিলেন চয়নিকা চৌধুরী

চয়নিকা চৌধুরী

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দ্বিতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। আজ (১৪ ফেব্রুয়ারি) এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে সিনেমার নাম নিবন্ধন করেছেন চয়নিকা চৌধুরী। নতুন সিনেমার নাম ‘প্রহেলিকা’।

ফেসবুক স্ট্যাটাসে সুখবরটি জানিয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমার দ্বিতীয় চলচ্চিত্র। আজ ভালোবাসা দিবসের দিন নামটি এফডিসিতে নিবন্ধন করলাম। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে পান্থ শাহরিয়ার। খুব তাড়াতাড়ি সব জানানো হবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘আমার প্রথম চলচ্চিত্র বিশ্বসুন্দরীও আমি ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারিতে নিবন্ধন করেছিলাম। আমি দর্শকদের জন্য সিনেমা, নাটক ও টেলিফিল্ম বানাই। তাই আজকের দিনে তাদের জন্যই আমার এই উপহার। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।’

এই নির্মাতা লিখেছেন, ‘আমার জন্য, আমার প্রডিওসারের জন্য, ফুল টিমের জন্য প্রার্থনা করবেন। সবার জন্যে শুভ কামনা। ধন্যবাদ সবাইকে।’

উল্লেখ্য, প্রায় চার শতাধিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। সিয়াম-পরী জুটির ‘বিশ্ব সুন্দরী’ সিনেমাটি বেশ প্রশংসা এনে দিয়েছে তাকে। ‘প্রহেলিকা’ তার দ্বিতীয় সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *