বাংলাদেশিদের জন্য চমক দিলেন বলিউডের নার্গিস ফাখরি

‘তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?’- ভালোবাসার এমন কথায়, সুরের ইন্দ্রজালে নির্মিত হল গান ‘মনেরই খবর’। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শামিম হাসান ও লুইপা।

টিএম রেকর্ডসের নতুন গানটি প্রকাশিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।

তবে শ্রোতাদের জন্য এ গানে সবচেয়ে বড় চমক বলিউড নায়িকা নারগিস ফাখরি। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি। তার সঙ্গে আছেন বাংলাদেশি সুপার মডেল আসিফ আজিম।

ক্ল্যাসিকেল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান। ’

আরেক শিল্পী শামিম হাসান বললেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল ঐ বিশেষ মুহূর্তটির সাক্ষী আমি ছিলাম। আমার মতে এটি যুগ যুগ টিকে থাকার মতো একটি গান। ’

টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে ‘মনেরই খবর’ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *