একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। অনুষ্ঠান শেষে ২৫ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও তিনি ফিরেননি। এরপর ডিসেম্বরেও ফেরা হয়নি শাকিব খানের। কারণ যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তাকে চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কার দেয়া হয় তাকে।
সেই অনুষ্ঠানে শাকিব খান ঘোষণা দেন, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সিনেমার শুটিং যুক্তরাষ্ট্রে করবেন তিনি। যুক্তরাষ্ট্রে কবে শুটিং করবেন শাকিব খান?
জানা গেল, গত এক মাস সেই সিনেমার প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত তিনি। ছবির নায়িকা ছাড়া সব কাস্টিং প্রায় ঠিক।
এদিকে কাজের প্রয়োজনে এতোদিন আমেরিকায় থাকলেও মাতৃভূমিকে মিস করছেন এই সুপারস্টার। বললেন, বাংলাদেশকে ভীষণ মিস করছি। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
নতুন ছবি নিয়ে বললেন, নায়িকা ছাড়া অন্য সব কাস্টিং প্রায় চূড়ান্ত। সব নিয়ম মেনে ঠিকঠাক সিনেমার শুটিং করতে চান। সে কারণেই সময় নিচ্ছেন। শুরুতে ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু করতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু বাংলাদেশ আর আমেরিকায় শুটিং পদ্ধতি এক রকম নয়।
শাকিব বলেন, ‘যেভাবে স্বপ্ন দেখেছি, সেভাবেই সেটা বাস্তবায়ন করতে চাই। সুন্দর একটা ছবি বানাব, যা দেখে দেশ-বিদেশের সবাই বলবে, আরে বাহ…।’
