ইসি গঠনে সার্চ কমিটিতে ৩০৯ জনের নাম প্রস্তাব

anowarul islam

ঢাকা- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনার পদে নিয়োগের জন্য তিন শতাধিক ব্যক্তির নাম পেয়েছে সার্চ বা অনুসন্ধান কমিটি।

বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির প্রথম বৈঠকের দ্বিতীয় সেশন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা আনোয়ারুল জানান, ৩২৯ জনের নাম এসেছে সার্চ কমিটির কাছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬, পেশাজীবীদের কাছ থেকে ৪০, ব্যক্তিগত পর্যায় থেকে ৩৪ এবং ইমেইলসহ অন্যান্য পর্যায় থেকে ৯৯ জনের নাম এসেছে। যদিও হিসাব করে দেখা গেছে, নামের সংখ্যা ৩০৯।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রোববার (১৩ ফেব্রুয়ারি) নামগুলো যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *