Home বিনোদন আবারও সুখবর দিলেন পরীমণি

আবারও সুখবর দিলেন পরীমণি

0
211

দর্শকদের নতুন গান উপহার দেওয়ার মধ্যদিয়ে নতুন বছর শুরু করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আনন্দে উচ্ছাসিত পরীমণি জানিয়েছিলেন ‘মুখোশ’ সিনেমার গানটিই তার তরফ থেকে উপহার।

সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় অপরাধ বিষয়ক প্রতিবেদকের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তিনি ছাড়াও মোশাররফ করিম, জিয়াউল রোশানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সিনেমাটি গত ২১ জানুয়ারি মুক্তির কথা ছিল; তবে তার দেড় সপ্তাহ আগে পরিচালক ইফতেখার শুভ এক বিবৃতিতে জানান, পূর্ব ঘোষিত তারিখে ‘মুখোশ’ মু্ক্তি পাচ্ছে না। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির মুক্তির পরিকল্পনা আছে তাদের।

দেড় মাস পর অবশেষে সিনেমাটি নিয়ে সুখবর মিলল। জানা গেছে, আগামী মার্চের ৩ তারিখ সারাদেশে সিনেমা হলে মুক্তি পাবে ‘মুখোশ’। সুখবরটি জানিয়েছেন পরীমণি নিজেই।

জানতে চাইলে নির্মাতা ইফতেখার শুভ বলেন, করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণের হার কমছে, সেই হিসেবে চলতি মাসের শেষে আরও কমতে পারে। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে। তাই মার্চের ৩ তারিখ ‘মুখোশ’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

পরিচালক জানান, ১৮ ফেব্রুয়ারি আসবে অফিশিয়াল ট্রেলার। এটি পরিচালকের “পেইজ নাম্বার ৪৪” উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here