Home ফিচার শাবি উপাচার্যের বিষয়টি রাষ্ট্রপতিকে জানাব: শিক্ষামন্ত্রী

শাবি উপাচার্যের বিষয়টি রাষ্ট্রপতিকে জানাব: শিক্ষামন্ত্রী

0
178

সিলেট- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি রাষ্ট্রপতিকে জানানো হবে।’ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের জন্য সিলেটে যান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার সঙ্গে ছিলেন।

দুপুরের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ জনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা শাবির পুরো ঘটনার বর্ণনা করেছেন। একই সাথে তাদের কি কি দাবি-দাওয়া আছে তা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, উপাচার্য পদত্যাগের দাবির ব্যাপারে সার্বিক কারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা মনযোগ সহকারে তাদের দাবিটিও শুনেছি। বিয়য়টি আমার আচার্যকে (রাষ্ট্রপতির) অবহিত করবো। যেহেতু উপাচার্য নিয়োগ এবং অপসারণ বিষয়টি আচার্যের উপর নির্ভর করে। তাই বিষয়টি তাঁকে অবহিত করা হবে।

ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের দাবি শিক্ষা ও শিক্ষকতার মান, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা যায় একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায় এ ব্যাপারে শিক্ষার্থীরা বেশ কয়েকটি প্রস্তাব করেছেন। আমরা তাদের প্রস্তাব গুরুত্ব সহকারে শুনেছি। আমাদের ভালো আলোচনা হয়েছে।

তাদের দাবির মধ্যে অধিকাংশ দাবিই পূরণ হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, যে দাবিগুলো এখনও পূরণ হয়নি আমরা আশাকরি খুব শীঘ্রই ওই দাবিগুলোরও সমাধান দিতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here