Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক চালক নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক চালক নিহত

0
196

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি- মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় কাভার্ডভ্যানের চালক ও হেলপারসহ আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদী ফকিরহাট বাজারে এলাকায় ট্রাকে চাকা পাংচার সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক হযরত আলী (৩৫)। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর পুত্র।

এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাদী ফকিরহাট বাজারে চট্টগ্রামমুখী লেনে ট্রাকের চাকা পাংচার হওয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার গুরুতর আহত হয়। আহত অবস্থায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার অন্য গাড়িতে করে চলে যায়।

নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here