Home দেশের খবর নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড

0
200

এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের পৃথক অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে কারাদণ্ড ও ১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ সদর ইউনিয়নের জাহিদপুর ও বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে প্রস্তাবিত সরকারী আশ্রয়ন-১ প্রকল্পের সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জাহিদপুর গ্রামের সোহেল মিয়া (৪০), সাইফুর রহমান (৪৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মনসুর হোসেন (৫৫) কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here