আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একটি মাত্র পেইজ ছাড়া ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। কিন্তু বেশ কিছুদিন ধরেই তার নামে কে বা কারা চালাচ্ছে ফেক আইডি। আর এই বিষয়টি নিয়ে এবার চটেছেন তিনি।
সবাইকে সাবধান করে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নজর২৪’র কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। সেখানে সবার উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমার নামে বেশ কিছু ফেক আইডি আছে। এসব আইডি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমার ফেসবুক আইডি কিনা কেউ শিওর হতে চাইলে আপনারা আমার ভয়েস শুনবেন, অথবা সেই আইডি বা পেইজটা ভালোভাবে চেক দিয়ে দেখবেন রিয়েল কিনা।
তিনি বলেন, শিওর না হওয়া পর্যন্ত কেউ ফেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবেন না। আমার নামে বিভিন্ন আইডি খুলে অনেকেই অনেক মেয়েদেরকে খারাপ খারাপ কথা বলে, খারাপ প্রস্তাব দেয়। বিষয়টি বেশ কয়েকজন মেয়ে আমাকে জানিয়েছে। তাই এসব থেকে আপনারা সাবধান থাকবেন। খারাপ প্রস্তাব কেউ দিলে এরজন্য আমি হিরো আলম দায়ী থাকব না।
এদিকে আজ বৃহস্পতিবার থেকে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন হিরো আলম। একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজে তাকে রিমেম্বারিং দেখাচ্ছে।
সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু হিরো আলমের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই তাকে মৃত’ বলছে ফেসবুক!
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত এই তারকা। তিনি বলেন, বর্তমানে আমার একটিও ফেসবুক আইডি নেই। আমার আইডিটাকে সম্প্রতি মৃত ঘোষণা করেছে ফেসবুক, পেইজটা মৃত।
তিনি বলেন, আমি জানিনা কার কি ক্ষতি করেছি। মানুষ একের পর এক আমার পেছনে লেগেছে। আমি ফেসবুক আইডি, পেইজ কিছুই টেকাতে পারছি না। আমার একের পর এক আইডি হ্যাক ও রিপোর্ট মেরে নষ্ট করতেছে।
