গুঞ্জন উসকে দি‌লেন শাহরুখ কন্যা সুহানা

সুহানা

শাহরুখের ছেলে আরিয়ান ফিল্মে অভিনয় করবেন না, কাজ করবেন পর্দার পেছনে। তবে গেল কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো মেয়ে সুহানার ইচ্ছে আছে অভিনেত্রী হওয়ার।

শুধু তাই নয় গেল বছরের মাঝামাঝিতে গুঞ্জন উঠেছিল জয়া আখতা‌রের হাত ধ‌রে ব‌লিউ‌ডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। এবার সেই গুঞ্জন নতুন ক‌রে উসকে দি‌লেন সুহানা নি‌জেই।

সম্প্রতি নির্মাতা জয়া আখতা‌রের অফিস থেকে বের হয়ে পাপারা‌জ্জি‌দের ক‌্যা‌মেরাব‌ন্দি হ‌য়ে‌ছেন সুহানা। এ ছ‌বি নেটদু‌নিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর সুহানার ব‌লিউ‌ডে অভিষেকের গুঞ্জন জোরা‌লো হ‌য়ে‌ছে।

ব‌লিউড লাইফ ডটকম এক প্রতি‌বেদ‌নে জা‌নি‌য়ে‌ছে, ‘আর্চি কমিকস’ অবলম্বনে সি‌নেমা নির্মাণ কর‌তে যা‌চ্ছেন জাভেদ আখতারের কন্যা। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ফি‌ল্মে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কজন তারকা সন্তান। এর ম‌ধ্যে র‌য়ে‌ছেন শ্রী‌দেবী কন‌্যা খু‌শি কাপুর, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

গত নভেম্বরে নেটমাধ্যমে ‘আর্চি কমিক্স’ অবলম্বনে সি‌নেমা নির্মা‌ণের ঘোষণা দেন জয়া। যদিও তারকা সন্তান‌দের কেউই অভিনয় নিয়ে মুখ খুলেন‌নি। এ সি‌নেমার সহকারি প্রযোজনা কর‌বে জয়ার টাইগার বেবি ফিল্মস এবং গ্রাফিক ইন্ডিয়া।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান।

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এখন বা‌কি শুধু আনুষ্ঠা‌নিক ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *