সব ক্ষেত্রে আনসারকে আধুনিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী

ঢাকা- অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুরের সফিপুরে বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার সকালে সমাবেশে বক্তব্য দেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে পদক প্রদান করা হয়েছে। আনসার-ভিডিপি একাডেমিতে মুজিব প্রাঙ্গনসহ বিভিন্ন স্থাপনারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ শান্তির দেশ। শান্তি থাকলেই দেশের উন্নয়ন হয়। আর দেশকে শান্তিপূর্ণ রাখতে আনসার বাহিনী সর্বদা ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *