Home আলোচিত শীত বিদায় নিচ্ছে না, আবার দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

শীত বিদায় নিচ্ছে না, আবার দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

0
186

বর্তমানে দেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, কক্সবাজারের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজই এ শৈত্যপ্রবাহ শেষ হয়ে যাবে। তবে আগামী দু’দিন হালকা বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে গিয়ে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, কক্সবাজারের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে শৈত্যপ্রবাহ বিরাজমান। আজই এ শৈত্যপ্রবাহ শেষ হয়ে যাবে।

বৃষ্টি প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, ‘আজ রাতে রাজশাহী ও রংপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত অন্য কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ১০ ও ১১ তারিখের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আবারও শীত নামবে। তবে ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারির পর এই মৌসুমের শীত বিদায় নেবে।’

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here