প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ শপথ বাক্য পাঠ করান তিনি।

এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে শপথ নেওয়ার জন্য নিবনির্বাচিত মেয়র ও ৩৬ কাউন্সিলর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন।

এর আগে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয়বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ সিটি’র নির্বাচন। জনগণের আস্থার মূল্যায়ন করতে মেয়র-কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *