Home ফিচার দেশ বদলে দিয়েছি, জনগণ আমাদেরই ভোট দেবে: প্রধানমন্ত্রী

দেশ বদলে দিয়েছি, জনগণ আমাদেরই ভোট দেবে: প্রধানমন্ত্রী

0
234

ঢাকা- আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে, কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; জনগণের ওপর আমাদের আস্থা আছে।

তিনি বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার।

সভায় শেখ হাসিনা আরও বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। দেশের কেউ গৃহহীন থাকবে না; শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here