২৫ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের রোমান্স!

বলিউডে ঈদের সিনেমা মানেই সুপারস্টার সালমান খান। সালমানের সিনেমা ছাড়া ঈদ যেন জমেই না। তাই বহু আগে থেকে শুরু হয় জোর প্রস্তুতি।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ভাইজান’ সিনেমার শুট। এর আগে সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

‘ভাইজান’ সিনেমায় সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমান্স করবেন ৩১ বছর বয়সি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পূজা হেজ। অবশ্য পূজা এখন বলিউডে নিয়মিত।

এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো তরুণ অভিনেত্রীর সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দাবাং খানকে, এবার পূজার পালা। সালমানের বয়স ৫৬ আর পূজার বয়স ৩১। সেই হিসাবে পূজা সালমানের ২৫ বছরের ছোট।

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি ‘ভাইজান’ সিনেমার সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমান খান। এছাড়াও থাকছেন সোহেল খান এবং সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। ১৪ ফেব্রুয়ারি থেকে আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *