সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন ছিলো মুম্বাইয়ের শিবাজি পার্কে। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বরা সব মিলেমিশে একাকার।
শেষ শ্রদ্ধা জানাতে যেমন পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনি উপস্থিত হয়েছিলেন নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। ছিল প্রায় গোটা বলিউড।
আমির, শাহরুখ, বিদ্যা বানাল, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতা তাই-কে শ্রদ্ধার্ঘ্য জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন শাহরুখ খান।
মাদ’ক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতারি পর্বের সময় থেকেই লাইমলাইট থেকে দূরে থাকছেন শাহরুখ। ম্যানেজার পুনম দামানিয়ার সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেন কিং খান।
এদিন শুধু ফুল দিয়েই লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। তারপর দু হাত উপরে তুলে আল্লাহ-র কাছে লতাজির আত্মার শান্তি কামনা করেন।
শাহরুখকের এই ‘দুয়া’ পড়বার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল।
নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির। এসআরকে ফ্যামেরা মুগ্ধ এই ভাইরাল ছবিতে। একজন লিখেছেন, ‘একটাই তো মন খান সাহাব, আর কতবার জিতবেন?’
লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে, ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গেও আলাপচারিতা করতে দেখা যায় শাহরুখকে।
করোনা পরবর্তী জটিলতার জেরে মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের, জানিয়েছেন চিকিত্সকরা। শনিবার রাতে মাল্টি অর্গান ফেইলিউর হয় তাঁর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ২৮ দিন ধরে ভর্তি ছিলেন ‘কোকিলকন্ঠী’। করোনা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, কোটি কোটি ভক্তের প্রার্থনা কাজে এল না। এইবার আর ঘরে ফেরা হল না লতার।
