সার্চ কমিটিতে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

ঢাকা- ইসি গঠনে নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে জড়িত অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সার্চ কমিটির বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাই নাম প্রস্তাবের প্রশ্নই উঠে না।’

এছাড়াও বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত এক যুগ ধরে ভয়ভীতির পরিবেশ তৈরি করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার। তাই আবারও ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছেন আওয়ামী লীগ।

এই সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *