Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
184

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে মাল বোঝাই একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. আলমগীর হোসেন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব বামনসুন্দর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় মীরসরাই উপজেলা সদরে কোর্ট রোড়ের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। আলমগীর হোসেন ডিলারশিপ নিয়ে মবিল সরবরাহের কাজ করতেন। চাপা দেয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার উপপরিদর্শক মো. রাজীব তালুকদার বলেন, কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। বুকের উপর দিয়ে গাড়ির চাকা যাওয়ায় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here