Home বিনোদন নতুন প্রেমিক নিয়ে দুবাই সফরে শ্রাবন্তী!

নতুন প্রেমিক নিয়ে দুবাই সফরে শ্রাবন্তী!

0
193

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও তৃতীয় স্বামীর সঙ্গে আইনগতভাবে এখনও ডিভোর্স না হলেও তিনি নতুন করেছে প্রেমে মজেছেন। তার সেই নতুন প্রেমিক অভিরূপ নাগের সঙ্গে এবার দেশান্তরি হলেন। উড়াল দিলেন দুবাইয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুবাই সফরের ছবি গুলো বেশ ঘুরপাক খাচ্ছে। তবে সেখানে তারা নিছকই বেড়াতে গেছেন, নাকি কাজও রয়েছে তা এখনও জানা যায়নি। তবে শ্রাবন্তীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন- এটা নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম।

২০২১ সালের মার্চ মাস থেকেই নাকি শ্রাবন্তী ও অভিরূপ সম্পর্কে রয়েছেন। কলকাতা বাইপাসের কাছের একটি আবাসনেও থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। শ্রাবন্তী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না। এই বিচ্ছেদপর্বের সময়ের মধ্যেই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর। এরপরেই ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here