Home দেশের খবর তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন

0
187

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়ায় ট্রাক্টর-মাইক্রোবাসের সংঘ’র্ষে ইয়াসমিন বেগম (৪০) ও ড্রাইভার স্বপন (১৮ ) নামে দু’জন নি’হত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘ’টনাটি ঘটে।

 

মৃ’ত ইয়াসমিন বেগম (৪০) উপজেলার কলোনীপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী ও একই উপজেলার বুড়িমুটকী এলাকার তুলেশ রায়ের ছেলে।

 

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ওই মাইক্রোবাসে দাওয়াত খেয়ে তেঁতুলিয়ায় ফেরার পথে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে মাইক্রোবাসের মুখো’মুখি সংঘ’র্ষ হয়। এবং ঘটনাস্থলে ওই মাইক্রোবাসের চালক স্বপন চন্দ্র রায় ও ইয়াসমিন আক্তার নি’হত হয়।

 

এসময় প্রায় ৭/৮ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ’র্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশ’ঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রের্ফাড করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here