পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জয়পুর এলাকা থেকে পাঁচটি চোরাই ডিসকভার মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকলাপাড়া গ্রামের লাল চান মিয়ার ছেলে সুমন মিয়া (১৯), বড় জয়পুর গ্রামের আয়নাল আকন্দের ছেলে সুরুজ্জামান (২৫), ছোট লালছেপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ইমরুল ইমরান (২৬), চন্ডিপুর গ্রামের শীতল মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জ উপজেলার সয়াশেখা গ্রামের মনির শেখের ছেলে সোহাগ ইসলাম (২১)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ডিসকভার ৫টি মোটরসাইকেলের বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *