দুবাইয়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী

টালিউডের মিষ্টি নায়িকাখ্যাত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাজের ফাঁকে একটু সময় পেলেই বেরিয়ে পড়েন তিনি। ঘুরে বেড়ান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়। কখনো সমুদ্রসৈকতে দেখা দেন উষ্ণ রূপে, কখনো আবার সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চলে গিয়ে নেন বিশুদ্ধ শ্বাস। মানসিক অবসাদ, চাপ দূর করতে ভ্রমণের বিকল্প আর কী আছে!

এবার আরব বিশ্বের সবচেয়ে উন্নত শহর দুবাইতে গেলেন শ্রাবন্তী। সেখানে গিয়ে নিজের দুশ্চিন্তা দূর করছেন। সাদা শর্টস পরে ক্যামেরাবন্দি হয়েছেন, সেই ছবি পোস্ট করে জানিয়েছেন এমনটাই।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার দিয়েছেন শ্রাবন্তী। সেখানে তাকে দেখা গেছে, কেবল সাদা রঙের ফিনফিনে একটি শর্টস পরে আছেন। উরু থেক পুরো পা উন্মুক্ত। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘তোমার দুশ্চিন্তাগুলোকে পাখনা দাও এবং তাদের উড়ে যেতে দাও’।

তবে কোন দুশ্চিন্তার কথা অভিনেত্রী বলেছেন তা অবশ্য জানাননি সেই পোস্টে। নিজের ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি সবেতেই বিতর্কিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অতি অল্প বয়সে প্রথম বিয়ে, সন্তান, একাধিকবার বিচ্ছেদ, প্রেম, রাজনীতি সবকিছুতেই বিতর্ক তাড়া করে বেড়িয়েছে তাঁকে।

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেও দল ছেড়েছেন সম্প্রতি। আপাতত কাজ এবং ঘোরাঘুরিতেই মগ্ন বিউটি কুইন।

সব কিছু থেকে দূরে গিয়ে, সব বিতর্ককে পিছনে ফেলে তিনি যে নিজের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তারই প্রমাণ এই ছবিগুলি। তাঁর এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। ৬৫ হাজারেরও বেশি মানুষ রিঅ্যাকশন জানিয়েছেন তাঁর এই ছবি তে। কমেন্ট বক্সে ভালবাসার ইমোজি দিয়েছেন মিমি চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *