Home দেশের খবর গরু নেই, ২০ বছর ধরে তেলের ঘানি টানছেন ৭০ বছরের বৃদ্ধ!

গরু নেই, ২০ বছর ধরে তেলের ঘানি টানছেন ৭০ বছরের বৃদ্ধ!

0
118

নজর২৪ ডেস্ক- নীলফামারীর ডিমলায় গরু না থাকায় গত ২০ ধরে তেলের ঘানি টানছেন ৭০ বছরের বৃদ্ধ সহিমুদ্দিন এবং তার স্ত্রী নুর নাহার (৫৫)। উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের নছাই মামুদের ছেলে সহিমুদ্দিন ছয় ছেলে-মেয়ের বাবা।

 

এলাকাবাসী জানান, তার ছেলেরা বিয়ে করে নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। দুই মেয়েরও বিয়ে হয়েছে। ছোট মেয়ে নিলুফা আক্তার জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী।

 

বৃদ্ধ সহিমুদ্দিন জানান, অভাব অনটনের সংসারে ৩৫ বছর আগে ঋণ করে একটি গরু কিনে সরিষার তেলের ঘানি চালিয়ে কোনো রকমে সংসারের ব্যয় বহন করে আসছিলেন তিনি। কিন্তু ১৫ বছরের মাথায় ঘানি টানা গরুটি মারা যায়। সেই থেকে গরু কেনার সামর্থ না থাকায় গত ২০ বছর ধরে স্বামী-স্ত্রী মিলে ঘানি টেনে আসছেন।

 

সহিমুদ্দিন প্রতিদিন ভোররাত ৩টা থেকে পাঁচ কেজি সরিষা ঘানিতে দিয়ে বেলা ১১টা পর্যন্ত টানেন। তিনি ক্লান্ত হয়ে গেলে স্ত্রী ঘানি টেনে তেল মাড়াই শেষ করেন। সেই তেল চাপানী বাজারে বিক্রি করে লাভের সামান্য টাকা দিয়ে ছোট মেয়ের পড়ালেখার খরচ এবং নিজেরা খেয়ে না খেয়েই দিন পার করছেন সহিমুদ্দিন।

 

এ অবস্থায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের সাহায্যে কামনা করেছেন বৃদ্ধ সহিমুদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here