সন্তানকে ভালো মানুষ হিসেবে বড় করতে চাই: নুসরাত

টলিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। গত বছরের পুরোটা সময় টানা খবরের শিরোনামে ছিলেন তৃণমূলের এই সাংসদ। প্রথমে বিবাহবিচ্ছেদ, এরপর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় শুরু হয় টলিপাড়ায়।

নানা জলঘোলা হওয়ার পর পুত্রসন্তানের মা হন নুসরাত। তারপর প্রশ্ন উঠে এই সন্তানের বাবা কে? কিন্তু বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন নুসরাত জাহান।

এসব নিয়ে তুমুল বিতর্কের মাঝে জানা যায়, নুসরাতের ছেলে ঈশানের বাবা চিত্রনায়ক যশ দাশগুপ্ত। ধারণা ছিল, এর মধ্য দিয়ে যশ-নুসরাতের বিষয়টি ভাটা পড়বে। কিন্তু তারা দুজন দুই ধর্মের অনুসারী। কিছুদিন ধরে কথা উড়ছে, কোন ধর্ম মতে বিয়ে করেছেন তারা! সবশেষ ছেলেকে নিয়েও শুনতে হয়েছে নানা কথা। ঈশান কোন ধর্মের হবে? তাকে কোন ধর্ম মেনে লালন-পালন করতেন চান-এসব।

এবার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর যশের ফের বিয়ে করার প্রয়োজন নেই। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরেছেন।

ছেলের ধর্ম কি হবে এ বিষয়ে জানতে চাইলে নুসরাতের পরিষ্কার উত্তর, একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।

তৃণমূল কংগ্রেসর এই সংসদ সদস্য জানান, দুই ধর্মকেই চিনবে তার ছেলে। তার সংসারে যেভাবে দুর্গাপূজা হয়, তেমনি উদযাপিত হবে ঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *