Home আলোচিত অবশেষে এক টেবিলে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান

অবশেষে এক টেবিলে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান

0
339

জায়েদ খানকে নিয়ে অভিযোগের যেন শেষ নেই। শুধু চলচ্চিত্র পাড়া নয়, বাংলা সিনেমার দর্শকও যেন জায়েদ খানের বিরুদ্ধে লড়েছে ভোটের ময়দানে। এক মাস ধরেই জায়েদের সমালোচনায় মুখর ছিল দর্শকরা।

তবে সব গুঞ্জন আর প্রত্যাশাকে মিথ্যা প্রমাণ করে সপদে বহাল থেকে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন এই ঢালিউড অভিনেতা। ৩৩ বছর পর শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক করলেন বরিশালের এই সন্তান।

অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ১৯১ ভোট পেয়ে নতুন সভাপতি হয়েছেন নন্দিত অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এরমধ্যে দিয়ে দীর্ঘ ৩২ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব কাঁধে নিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

গত শুক্রবার (২৮ জানুয়ারি) বেশ কড়া নিরাপত্তার ভেতর দিয়ে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরপর নির্বাচনের নানা প্রসঙ্গ নিয়ে এফডিসি হয়ে উঠে আন্দোলন মুখর। শুধু তাই নয়, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেন পরাজিত নিপুণ। পাল্টাপাল্টি অভিযোগে লিপ্ত হন জায়েদ-নিপুণ।

নির্বাচন কেন্দ্রীক এমন উত্তাপের মধ্যেই আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় শিল্পী সমিতির এবারের বিজয়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে এদিন অতিথি হয়ে আসেন কাঞ্চন-জায়েদ। রাজু আলীমের প্রযোজনায় দিলরুবা সাথীর উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

অনুষ্ঠানে নির্বাচন পরবর্তী শিল্পী সমিতির কর্মপদ্ধতি সহ চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পরে দুপুরে জায়েদ খান ফেইসবুক পেইজে দুজনের একটি ছবি পোস্ট করে লিখেছেন: ‘নির্বাচিত হওয়ার পর প্রথম দুইজন একসাথে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here