Home বিনোদন আবার বিয়ের পিঁড়িতে বসছেন তাসনুভা তিশা

আবার বিয়ের পিঁড়িতে বসছেন তাসনুভা তিশা

0
255

এক বছর প্রেম করে আগামীকাল পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। এ মাসেই বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

গেল সোমবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হয় তিশার গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

গেল বছরের ডিসেম্বরে হুট করে বাগদানের খবর জানান তাসনুভা তিশা। গণমাধ্যমের খবর, এটি তাসনুভা তিশার তৃতীয় বিয়ে আর প্রিন্স আসকারের প্রথম।

জানা যায়, তিশার বর সৈয়দ আসকারের সাথে তার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আসকার ‘হাই ভোল্টেজ’ এজেন্সিতে কর্মরত আছেন।

নায়িকা জানান, ‘২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হবে। এ সময় শুধু দুই পরিবারের সদস্য এবং আমার কাছের কিছু মানুষ উপস্থিত থাকবেন। এরপর একই মাসে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো দিন চূড়ান্ত হয়নি। কারণ করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।’

এই অভিনেত্রী যোগ করেন, ‘আসকারের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

তিশা জানান, আসকারের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিকেই এসব বিষয়ে জানিয়ে দেন। অভিনেত্রীর ভাষ্য- আমি শুরুতেই তাকে আমার সম্পর্কে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানানোর পর তারাও সম্মতি দেন। ওর পরিবার আমাকে খুব পজিটিভলি নিয়েছেন। এজন্য আমি অনেক বেশি খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here