মিডিয়ায় এক যুগ তমা মির্জার

বিনোদন ডেস্ক- ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান খুলনার কৃতি সন্তান এবং ঢালিউডের জনপ্রিয় চিত্র নায়িকা তমা মির্জা। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। ২০১০ সালে এম.বি মানিক পরিচালিত “বলোনা তুমি আমার” সিনেমা দিয়ে অভিষেক করেন চলচ্চিত্র পাড়ায়।

বর্তমান সময়ে চলচ্চিত্র-নাটক অথবা ওয়েব প্রতিটি জায়গায় শিল্পীদের উপস্থিতি সরব। ব্যতিক্রম নন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গুনী অভিনেত্রী। সম্প্রতি “খাঁচার ভিতর অচিন পাখি” তে অভিনয় দক্ষতা দেখিয়ে নিজেকে আবারও প্রমাণ করেন। এরপর থেকেই ওয়েবেই আগ্রহ বেশি তার।

গত ৪ ফেব্রুয়ারী মুক্তি পায় তমা মির্জার নতুন ওয়েব সিরিজ “৯ এপ্রিল”। সামনে আরও বেশ কয়েকটি ওয়েবে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। দীর্ঘ এক যুগের এই ক্যারিয়ারে ১৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী তমা মির্জা বলেন-২০১৭ সালের পর থেকে চুজ করে কাজ করার মাত্রা বেড়ে গেছে। তবে সব সময় আমি কাজ নিয়ে চুজি ছিলাম। কারণ দর্শক কি চায় তা এখন আন্দাজ করতে পারি। দর্শকদের বিনোদনের জন্যই তো আমরা কাজ করি। সেটা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। কিন্ত আমি নিজেকে আবিষ্কার করেছি ‘খাঁচার ভিতর অচিন পাখি’তে। কাজটি করে দর্শকদের এত ভালবাসা পেয়েছি যা আমাকে আরও উৎসাহিত করে।

তমা মির্জা যোগ করে বলেন- ইদানিং অনেক গুনী নির্মাতার কাজ ফিরিয়ে দিতে হয়েছে। তাদের ফিরিয়ে দিতে খারাপ লাগলেও কিছু করার নেই! কারণ দর্শকদের মনের মত,আমার মনের মত গল্প পাচ্ছি না। আর কাজে দর্শক তৃপ্ত না হলে আমারও তৃপ্তি আসে না। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে অনেক কিছু পেয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা অত্যন্ত সম্মানের। এগুলো দর্শকদের ভালবাসা-দোয়ায় পেয়েছি। এরচেয়ে বেশি একজন শিল্পীর আর কি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *