নিপুণ আমাকে আঙ্কেল ডাকে: পীরজাদা হারুন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে জায়েদ খানের কাছে হেরে গেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

পরে নির্বাচন নিয়ে গত রোববার (৩০ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনন করেন নিপুণ। এসময় নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে বি স্ফো রক অভিযোগ আনেন তিনি।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুইটি চুমু চেয়েছিলেন। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে সিনেমা-নাটকে কোনোদিন নেওয়া উচিত না।

যদিও সেদিনই অভিযোগ অস্বীকার করেন পীরজাদা হারুন। পরে নিপুণের অভিযোগের জবাবে পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেছেন, ‌‘এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা সত্য নয়। এরকম কোনো ঘটনা প্রকাশ্যে ঘটার কথাও নয়। এটা সে হয়তো হাসির ছলে, ঠাট্টার ছলে বলেছে। এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। ঘটার সুযোগ ছিল না।

এরকম ঘটনা ঘটবে কেন? ঘটার সুযোগ নেই, প্রকাশ্যে, জনগণের সামনে। এরকম কথা আমার মুখ দিয়ে আসার কথা না। তার সাথে তো আমার ওই সম্পর্ক না। সে আমার সহকর্মীর মেয়ে। সে আঙ্কেল ডাকে আমাকে। সেখানে তো এটা বলার প্রশ্নই উঠে না।’

এদিন নিপুণের আরও অভিযোগ, এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *