রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে একদিনে ২টি খড় বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ও রোববার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের ভাটপাড়া নতুন বাজার নামক স্থানে খড় বোঝাই একটি ট্রাকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ট্রাকের মালিক জামিরতা গ্রামের মোঃ ছোরমান ব্যাপারীর ছেলে রফিকুল ইসলাম।
এই বিষয়ে ট্রাক মালিক ও চালক জানায়, মোকাম থেকে ট্রাক বোঝাই খড় এনে বরাবরের মতো ভাটপাড়া নতুন বাজারে বাঁধের উপরে রেখে রাত আনুমানিক ১টায় তারা বাড়ি চলে যাই। পরে এলাকাবাসী তাদের ট্রাকে আগুন লাগার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করি।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ১ ঘন্টা পর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকান্ডের ঘটনায় ১২০ মন খড় ও ট্রাক আংশিক পুড়ে যায়, ক্ষয়ক্ষতির প্ররিমাণ প্রায় ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টায় শাহজাদপুর পৌর শহরের রুপপুর নতুন পাড়ায় আরো একটি খড় বোঝাই চলন্ত ট্রাকে বিদ্যুতের সংযোগ লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: রেজাউল করিম বলেন, উভয় অগ্নিকান্ডের ঘটনায় আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলের দিকে রওনা হই। জামিরতার ভাটপাড়ায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবং রুপপুর নতুন পাড়ায় পানির কোন উৎস না থাকায় স্থানীয়দের সহযোগীতায় বালতি করে পানি দিয়ে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
