Home বিনোদন নাচতে নাচতে হলুদের মঞ্চে তাসনুভা তিশা

নাচতে নাচতে হলুদের মঞ্চে তাসনুভা তিশা

0
311

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। হঠাৎ করেই গত ১৫ জানুয়ারি নিজের বাগদানের খবর জানান তিনি। পাত্রের নাম সৈয়দ প্রিন্স আসকার, হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত।

গত ১৫ জানুয়ারি বাগদান সম্পন্ন হলেও তারা বিয়ের পিঁড়িতে বসবেন আগামী ২ ফেব্রুয়ারি।

সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো তিশার গায়ে হলুদ। বেশ হাস্যোজ্জ্বল মুখে নাচতে নাচতে হলুদের মঞ্চে উঠতে দেখা গিয়েছে তিশাকে।

গায়ে হলুদের অনুষ্ঠানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধবরা উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন নাট্য নির্মাতা প্রীতি দত্ত, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

তিশা বলেন, ‘আজগরের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বরে। প্রথম দিকে কেবল চ্যাটিং আর ফোনালাপ ছিল। সেই আলাপেই একে-অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।’

তিশা জানান, আজগরের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার শুরুতেই তাকে আমার সম্পর্কে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানানোর পর তারাও সম্মতি দেন। ওর পরিবার আমাকে খুব পজিটিভলি নিয়েছেন। এজন্য আমি অনেক বেশি খুশি।’

আগাম ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবেই বিয়ে করবেন তিশা ও আজগর। এরপর পরিস্থিতি বুঝে বড় আয়োজন করবেন।

এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এই সংসার ভেঙে যায়। তার আগেও এই অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here