Home আলোচিত এবার চিৎকার করে বলবো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’: বাপ্পি চৌধুরী

এবার চিৎকার করে বলবো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’: বাপ্পি চৌধুরী

0
323

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) মুক্তি পাবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।

কয়েক দফায় সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হলেও মহামারি করোনার কারণে আর মুক্তি পায়নি। অবশেষে আলোর মুখ দেখছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি।

এদিকে দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত নায়ক বাপ্পি চৌধুরী। সোমবার রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, ভাবছি এবার ভালোবাসা দিবসে চিৎকার করে বলেই ফেলবো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।

বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চায়, ‌‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের কাজ। গত বছর আমরা ভালোবাসা দিবসে এটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং উপভোগ করবেন।’’

প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চুর জীবনের শেষ সিনেমা হিসেবে তাকে বিশেষভাবে স্মরণ করেন আশিক রহমান।

ছবিতে বাপ্পি-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ।

গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here