Home আলোচিত চুমু চাওয়া নিয়ে পীরজাদা হারুন বললেন, ‘আমি ফান করেছি’

চুমু চাওয়া নিয়ে পীরজাদা হারুন বললেন, ‘আমি ফান করেছি’

0
299

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন চিত্রনায়িকা নিপুণের কাছ থেকে চুমু চেয়েছিলেন। এ অভিযোগ করেছেন অভিনেত্রী নিপুণ নিজেই। রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

গত শুক্রবার (৮ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিপুণ সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে হেরে যান। নির্বাচনে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ তোলেন নিপুণ।

তিনি বলেন, ‘পীরজাদা হারুন সকাল বেলা আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে। আমার উচিত ছিল দুই গালে দুইটা চড় দেওয়া। যা আমি করিনি। এ সময় দুজন নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল।’

নিপুণের দাবি, এই নির্বাচনে পীরজাদা হারুন, জায়েদ খান, এফডিসির এমডি- এ তিনজন একটি চক্র। সবাই এক হয়ে জায়েদকে জিতিয়েছেন বলে অভিযোগ করেছেন নায়িকা। তার ভাষ্য, ‘এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

নিপুণের এই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেন, ‘এটা সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? একটা ফান করেছি। ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here