কয়েক ঘণ্টার মাথায় সেই ভিডিও মুছে ফেললেন মুনমুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনের দিন জায়েদ খানের কাছ থেকে মুনমুনের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩০ জানুয়ারি) এক ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুনমুন।

সেখানে তার দাবি ছিল, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে ভোট দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে এই ভিডিও পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই তা মুছে দেন তিনি। বর্তমানে আর মুনমুনের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিও দেখা যাচ্ছে না।

এর আগে রোববার (৩০ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন মুনমুন। সেখানে এফডিসিতে জায়েদ খানের কাছ থেকে টাকা নিয় ভোট দেয়ার অভিযোগ অস্বীকার করে অভিনেত্রী বলেন, একটা অন্যায় কথা আমার নামে বলছেন আপনারা। আমি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়ে ভোট দেবো? আমি কি রাস্তার লোক? ইলিয়াস কাঞ্চন ভাই দেখলাম একটি সাক্ষাৎকারে বলছেন, আমার হাতে টাকার খাম ছিল। এটা সত্য নয়।

এ নিয়ে ভুল তথ্য প্রচার করার অভিযোগ তুলে ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকিও দেন মুনমুন। বলেন, ইউটিবারদের কথা কেনো বিশ্বাস করে তাদের টাকা ইনকামের রাস্তা বের করে দিচ্ছেন আপনারা? এতে মিডিয়ার সাংবাদিকদেই ক্ষতি হচ্ছে। শুধু এফডিসি নয় সবজায়গায় মানুষের লাইফ ‘হেল’ করে দিচ্ছে এসব ইউটিউবাররা।

মুনমুন বলেন, ‘আমি এখন বুঝতে পারছি এটা সম্পূর্ণ মিডিয়া ক্রিয়েটেড একটা অপপ্রচার। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আর যে সব ইউটিউবার টাকার জন্য আমাদের মতো তারকাদের বদনামের ভেতরে ফেলছো; আমি তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *