ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তার সামাজিক মাধ্যমে ফেসবুকে লাইভে আসেন। তার ফ্যানের সঙ্গে শেয়ার করেন নানা অভিজ্ঞতা। এবার মাহি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাউল গানের আসর থেকে লাইভে আসলেন।
তিনি স্বামী রাকিব সরকারের সঙ্গে সেখানে বাউল গান শুনতে যান।
শুক্রবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে মাহিয়া মাহি ফেসবুক লাইভে বলেন, ‘আমার খুব শখ ছিল বাউল গান শুনতে। তাই আজ আমি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক গ্রামে ওরশে এসেছি। বাউল গান শুনতে। আমার কাছে খুব ভালো লাগছে। আর খুব সুন্দরভাবে গানগুলো গাইছেন বাউলরা। মুগ্ধ হয়েছি।’
গান শুনতে শুনতে ফেসবুকে লাইভ স্বামী রাকিব সরকার সঙ্গে খুনসুটি করতে দেখা যায় মাহিকে। ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা দুজনে।
এর আগে সম্প্রতি মিষ্টি খাওয়ার জন্য নায়িকা মাহিয়া মাহি ছুটে যান টাঙ্গাইলের একটি মিষ্টির কারখানায়। ১৬ জানুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারকে নিয়ে সেখানে যান তিনি। এরপর ফেসবুক লাইভে এসে দেখান মিষ্টির বাহার।
লাইভে দেখা যায়, এক পর্যায়ে মাহি ও তার স্বামীর জন্য গরম গরম মিষ্টি পরিবেশন করা হচ্ছে। প্রথমে রাকিব মাহির মুখে মিষ্টি তুলে দেন। এরপর নিজেও খান। এভাবেই স্বামী-স্ত্রীর মিষ্টিময় মুহূর্তটি কেটেছে।
মাহির এমন ব্যতিক্রম কাণ্ড আগেও দেখা গেছে। একবার তিনি এক চাষীর কাছ থেকে ১০০টি বাঁধাকপি কিনেছিলেন। পুরো গাড়ি ভর্তি করে ফেলেন বাঁধাকপিতে। তখন বলেছিলেন, ‘আমার মন চেয়েছে, তাই কিনে ফেলেছি’।
প্রসঙ্গত, মাহিয়া মাহি বরাবরই ঘুরতে পছন্দ করেন। দ্বিতীয় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গেও তিনি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। অপুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে। এখন রাকিবের সঙ্গেই ঘুরে বেড়ান। সেসব আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গেও বিনিময় করেন।
কারণ স্বামীর পদবীটা নিয়েছেন তিনি। জুড়ে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। ফেসবুক প্রোফাইলে এ পরিবর্তন এনেছেন মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সাথে তোলা তিনটি ছবিও গতকাল পোস্ট করেন নায়িকা।
