Home আলোচিত জায়েদ খানের কাছে ১৩ ভোটে নিপুনের হার, বাতিল ২৬ ভোট

জায়েদ খানের কাছে ১৩ ভোটে নিপুনের হার, বাতিল ২৬ ভোট

0
162

উৎসব আর উত্তেজনায় অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দৃষ্টি ছিল সবার। মাস খানেক ধরেই নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনার ঝড় বইছিল দেশের শোবিজ অঙ্গনে। সব জল্পনা-কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন।

কিন্তু সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণকে মাত্র ১৩ ভোটে হারালেন তার প্রতিদ্বন্দ্বী এবং গত দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত।

এদিন সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন। এ নির্বাচনে শতকরা হিসেবে ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। তবে বাতিল হয়েছে ২৬টি ভোট।

শিল্পী সমিতির নির্বাচনে কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোট গণনার সময় সিল মারাতে অস্পষ্ট, অসংগতি এবং অন্যান্য ত্রুটির কারনে ২৬টি ব্যালেটকে বাতিল ঘোষনা করা হয়। ভোট গণনা এবং ব্যালেট বাতিলের ঘোষনার সময় নির্বাচনে অংশ নেয়া দুইটা প্যানেলের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোট উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বসে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। দিনভর চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৯১টি ও ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে নিপুণ। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৪৮টি ও ১৬৩টি।

একনজরে বিজয়ীরা:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)
সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here