এফডিসি থেকে বেরিয়ে গেলেন মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে এফডিসি থেকে বেরিয়ে গেলেন সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর।

জাবা গেছে, এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান।

প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন শনিবার (২৯ জানুয়ারি) রাত ৫ টা ৫০ মিনিটে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ভোট গ্রহণ শেষের প্রায় ১২ ঘণ্টা পর এ ফল ঘোষিত হয়।

সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর ১৪৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুণের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জায়েদ ১৭৬ ভোট পেয়ে তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন। নিপুণ মাত্র ১৬৩ ভোটে হেরেছেন। দুটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল (১৯১) ও ডিপজল (২১৯)। একই পদে ডিএ তায়েব ও রিয়াজ পেয়েছেন ১১২ ও ১৫৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২১২ পেয়ে জিতেছেন সাইমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। শাহানূর ১৮৪ পেয়ে সাংগঠিনক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই পদে আলেকজান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী ২০৫ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্বী নিরব পেয়েছেন ১৪০ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যাকি আলমগীর পেয়েছেন ১৬০ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন ইমন ২০৩ ভোট পেয়ে। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্বী জাকির হোসেন পেয়েছেন ১৩৬ ভোট। কোষাধ্যক্ষ পদে জিতেছেন আজাদ খান ১৯২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ পেয়েছেন ১৪৬ ভোট।

১১টি কার্যনিবার্হী সদস্য পদের জন্য লড়াই করেন ২৪ জন। এদের মধ্যে জয় লাভ করেছেন রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলীরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০), অরুনা বিশ্বাস (১৯২)। কার্যনির্বাহী সদস্য পদে হেরেছেন আফজাল শরীফ (১৬৩), আসিফ ইকবাল (১৬৮), গাংগুয়া (৯৯), নানা শাহ (১৬২), বাপ্পারাজ (১১৭), হরবোলা (৬৭), শাকিল খান (৭৯), সাংকুপাঞ্জা (৮২), সীমান্ত (১৮৩), হাসান জাহাঙ্গীর (১১১) ও পরীমনি (৭৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *