‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরতে হবে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, সাংবাদিক সমাজ সমাজের দর্পন। দেশে যে উন্নয়ন হচ্ছে তার মধ্যে অন্যতম মেঘা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।

যেটা মীরসরাইয়ে অবস্থিত, যা মীরসরাইবাসীর জন্য একটি বড় সম্পদ। মীরসরাইয়ের সাংবাদিকদের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন জাতি ও বিশ্বের কাছে তুলে ধরতে হবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ঢাকার বসুন্ধরা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীরসরাই উপজেলা মিলনায়তনে দৈনিক ভোরের ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পালের সভাপতিত্বে ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা রাজিব মজুমদারের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেনু কুমার দে, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দেব দুলাল ভৌমিক, মীরসরাই কলেজের সাবেক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফি, মাতৃকা হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক ডাঃ জামশেদ আলম, মীরসরাই পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মীরসরাই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে প্রমুখ।
কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু অনুষ্ঠান।

সর্ব সম্মতিক্রমে দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাশকে সভাপতি ও মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে সভাপতি ও সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *