নাগরপুরে ই-নামজারী ও ভূমি সেবা প্রশিক্ষণ শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিচলনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর ই-নামজারী ও ভূমি সেবা বিষয়ক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।

বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করেন।

অনলাইনে ই-নামজারি ও ভূমি সেবা বিষয়ে অবহিতকরন কর্মশালার প্রথম দিনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, এলজিডি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত তরুন কুমার সাহা, ভূমি অফিসের প্রধান সহকারি প্রদ্বিপ কুমার সাহা, সার্ভেয়ার আইয়ুব আলীসহ ভূমি অফিসের সকল কর্মচারিবৃন্দ। প্রশিক্ষণে সাংবাদিক, শিক্ষক, ইমাম, ইউপি সদস্য ও ছাত্র ছাত্রীরা সহ মোট ৪৫ জন অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *