রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে মালামাল বিক্রিতে ওজনে কম দেয়ায় ৫টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ জানুয়ারী) নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।
প্রতিষ্ঠান গুলোর মধ্যে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় ফেবো পেট্রোল পাম্পকে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা, এছাড়াও ওজনে কম দেয়ায় মস্কো বেকার, মধুমেলা সুইটস, রূপসী জুয়েলার্স ও নিউ সুমন জুয়েলার্স প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা জানান, ওজনে কম দেয়ায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে মালামালের ওজন কম দিয়ে ক্রেতাদের প্রতিনিয়ত
ঠকিয়ে আসছে।





