Home আলোচিত ১ বছরের জন্য বহিষ্কৃত হলেন সেই জাবি ছাত্রী

১ বছরের জন্য বহিষ্কৃত হলেন সেই জাবি ছাত্রী

0
233
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রসাশন ছাত্র লাঞ্ছনায় অভিযুক্ত নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য বহিষ্কার করেছে। সেইসাথে তার সহযোগী একই বিভাগ ও ব্যাচের আনিকা তাবাসসুম মিমকেও ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য এবং ভুক্তভোগী ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় আনিকা তাবাসসুম মীমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এসময় তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, হলে থাকতে পারবে না, ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেনা।

অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মীম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী। সুমাইয়া প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী এবং মীম নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রী।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রী কর্তৃক ছাত্রকে চড় মারার এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উভয় পক্ষই লিখিত বক্তব্য জমা দেয়।

ভুক্তভোগী ছেলে তার বক্তব্যে উল্লেখ করেন, বিনা উস্কানিতে সুমাইয়া আক্রমনাত্মক আচরণ করে এবং হঠাৎ চড় মেরে বসে। পরবর্তীতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়। শিক্ষার্থীরা এসময় অভিযুক্ত ছাত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here