রাজ একটা ম্যাজিক, তাকে পেয়ে আমি ভাগ্যবান: পরীমণি

বিতর্ক আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে তাঁর জীবন। যে কোনও ফিল্মের চিত্রনাট্যকে হার মানাবে এই নায়িকার জীবনের বাস্তব কাহিনি। ছোটবেলায় বাবা-মা’কে হারানো, এরপর অল্প বয়সে বিয়ে। সংসার ভাঙার যন্ত্রণা, তারপর একরাশ স্বপ্ন সাজিয়ে অভিনয় জগতে প্রবেশ।

সেখানে প্রতি পদে যুদ্ধের মুখোমুখি হওয়া। কথা হচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির। কখনও যৌ ন হেনস্থা, কখনও মা দ ক মামলা, তো কখনও একাধিক বিয়ে বা প্রেম সম্পর্ক। কাজের বাইরে এই সকল কারণে সারাক্ষণ চর্চায় থাকেন পরীমনি।

গত কয়েকদিনে ফের চর্চায় নায়িকা। এবার তাঁর পঞ্চম বিয়ের খবরকে ঘিরে। গত ১০ই জানুয়ারি পরীমনি সকলকে অবাক করে দিয়ে ঘোষণা করেন মা হতে চলেছেন তিনি। প্রথমে তো এই খবরকে সত্য বলেই বিশ্বাস করতে পারছিল না কেউ, পরে জানাজানি হয় পুরো ঘটনা।

গত বছর অক্টোবরেই ‘গুনিন’ ছবির সেটে মাত্র ৭ দিনের প্রেমিক শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। দীর্ঘদিন ধরে এক আদর্শ মনের মানুষের অপেক্ষায় ছিলেন পরীমনি। অবশেষে বোধহয় পরীর খোঁজ শেষ হল। রাজের আগমন আদ্যোপান্ত বদলে দিয়েছে পরীমনির জীবন। তাই তো মাত্র তিন মাস সংসার করেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পরীমনি। আপতত কেরিয়ারে অল্প বিরাম।

গত সপ্তাহেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন রাজ-পরী। শনিবার ঢাকার বনানীর বাড়িতে বসেছিল পরীমনি ও রাজের বিয়ের আসর। মাত্র ১০১ টাকা দেনমোহরে বিয়ে সারলেন পরীমনি। সিনেমার সেটে দেখা, সেখানেই প্রেম আর বিয়ে- সেই বিয়েতে হাজির ছিল না পরিবারের কেউ। তাই সবার আর্শীবাদ নিয়ে ফের একবার নতুন সফর শুরু করলেন হবু বাবা-মা।

রাজের আগমনে পরিপূর্ণ পরীমনির জীবন। এক সাক্ষাত্কারে অভিনেত্রী বলেছেন, ‘জীবনটা এখন দুটো প্রাণের মাঝে ভাগ হয়ে গেছে, একটা রাজ আর একটা আমাদের সন্তান যে আসছে।’

স্বামীকে নিয়ে কথা বলতে গিয়েই আবেগে ভরপুর পরীমনির কন্ঠ। তিনি যোগ করেন, ‘রাজ একটা ম্যাজিক। তাকে পেয়ে মনে হয়, আমি সত্যিই অনেক ভাগ্যবান। আর বাবা হিসাবে সে ভালো বাবার সারিতেই থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *