বিয়ের পর ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন নায়িকা মিম

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম গত বছরের আগস্টেই চমকে দিয়েছিলেন। মেদ ঝরিয়ে নিজেকে জিরো ফিগার নায়িকা হিসেবে গড়ে তোলেন। নিয়মিত জিমে সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন। ছয় মাস টানা কসরতের পর কাঙ্খিত স্লিম ফিগার পান মিম।

এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন নায়িকা। কখনো কখনো সাহসের গালিচায় ভর দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন স্বল্পবসনায়। ফের একবার নিজের রূপের ঝলকে মাতিয়ে দিলেন মিম। ঝড় তুলে দিলেন ভক্তদের হৃদয়ে।

রোববার (২৩ জানুয়ারি) ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা গেল, তার পরনে রয়েছে সাদা প্যান্ট এবং ডোরাকাটা স্কিনফিট টপস। আবেদনময়ী ভঙ্গিমায় দিয়েছেন পোজ। ছবিগুলো তুলে দিয়েছেন রফিকুল ইসলাম র‍্যাফ।

ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পোশাক তোমার মেজাজ ও আত্মবিশ্বাস পরিবর্তন করে দিতে পারে’। দুটি ছবির মধ্যে একটিতে রিঅ্যাকশন পড়েছে ৩৭ হাজারের বেশি, অন্যটিতে ৩৩ হাজার।

হাজার হাজার মন্তব্যে ভক্তরা মিমের প্রতি তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। প্রিয় নায়িকাকে আকর্ষণীয় রূপে দেখে তাদের যেন ঘুম উড়ে গেছে। কেউ কেউ আবার মজার ছলে মিমের স্বামী সনি পোদ্দারের কাছে উড়ো অভিযোগও দাখিল করেছেন।

গত বছরের ১০ নভেম্বর আংটি বদল হয় মিম এবং সনি পোদ্দারের। সনি একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর সম্পর্কে থাকার পর ৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *