Home বিনোদন ডিপজলকে নিয়ে যা বললেন মৌসুমী

ডিপজলকে নিয়ে যা বললেন মৌসুমী

0
284

আসছে ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (এফডিসি-র) নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের মাঠে কাদা ছুঁড়াছুড়ি ও উত্তপ্ত হয়ে আসছে। দুই প্যানেলের একে অপরের বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী বক্তব্যও দিচ্ছেন। যা দেশজুড়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে মুহুর্তেই। তবে, থেমে নেই উভয়পক্ষের প্রার্থীরা কাক ডাকা ভোর সকাল থেকে মধ্যরাত রাত পর্যন্ত ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করেই বিরাজ করছে এফডিসিতে উৎসবের আমেজ।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়র অংশ হিসেবে গত রবিবার (২৩ জানুয়ারি) এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেলে থাকা শিল্পীদের পরিচিতি ও আলোচনা সভা। তাদের প্যানেলে থেকেই কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। যদিও গেলো বার নির্বাচনে বর্তমান প্যানেলের বিপরীতে লড়েছিলেন। তবে জেতার মুখ দেখতে না পেরে এবার মিশা-জায়েদের প্যানেল থেকেই লড়ছেন।

প্রচারণার রবিবার সন্ধ্যায় মিশা-জায়েদের প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ঢাকাই সিনোমর অন্যতম জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাকে নিয়ে অনেক দিন পর কথা বললেন তিনি। ডিপজলের জন্যই মূলত তিনি মিশা-জায়েদ প্যানেলে যোগ দিয়েছেন বলে জানান মৌসুমী।

এসময় মৌসুমী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ভালোবাসার বিনিময় মূলত ভালোবাসা দিয়েই হয়। তাই সব সময় আমি সবার ভালোবাসা পেয়েছি। এখন আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়ে এসেছি বিগত দিনে, তা ফেরত কীভাবে দেব? এই প্রশ্নের উত্তরটি সবারই জানা থাকার কথা। অবশ্যই একটি মাধ্যম লাগবে, সেই মাধ্যমটিই হচ্ছে এই প্যানেল। এক্ষেত্রে ডিপজল ভাই আমার গুরুজন।

তিনি বলেন- তার ভালোবাসা তো আমি কখনও উপেক্ষা করতে পারব না। তাই ডিপজল ভাই চেয়েছেন আমি এই প্যানেলে থাকি, আমি ভালোবাসার টানে এসেছি। আর এটা হওয়াই উচিৎ। যখন কোনো সিনিয়র কোনো জুনিয়রকে কিছু বলবেন, তখন সেটা তাকে মানতেই হবে। কারণ আমি যদি সিনিয়রকে সম্মান করি, আমিও একদিন সম্মান পাব বলেই আমার বিশ্বাস।’

মৌসুমী তার নিজের দলকে নিয়ে বলেন, ‘আমি চাই, আমাদের প্যানেলের প্রত্যেকেই জয়যুক্ত হোক। সবাই অনেক পরিশ্রম করেছেন। তবে এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো যেন সবাই মিলে করতে পারে, এজন্য এই প্যানেলকে আরও একবার সুযোগ দেওয়া হোক। এর জন্যই হয়ত আমি নতুন দিনের প্রত্যাশায় এই প্যানেলে যোগ দিয়েছি।প্রতিটি শিল্পী ভালো থাকুক, সুস্থ থাকুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here