অবশেষে নীলক্ষেত ছাড়ল শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা অবশেষে তাদের অবরোধ তুলে নিয়েছেন। শিক্ষকরা দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়ার পর শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেন তারা।

এরআগে সকালে পূর্বনোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবাদে অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে মুহূর্তেই যানজটের সৃষ্টি হয়।

এ নিয়ে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসারসহ বেশ কয়েকজন শিক্ষক। পরে তাদের আশ্বাসে অবরোধ প্রত্যার করে নেয় শিক্ষার্থীরা।

জানতে চাইলে ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসার গণমাধ্যমকর্মীদের জানান, আজকের পরীক্ষার কেন্দ্র ছিল ইডেন মহিলা কলেজ। পরীক্ষা স্থগিতের বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছুই করার নেই। তবে আমরা অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *